শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:১১ পিএম, ২০২৫-১২-১০
দূর্গম সীমান্তবর্তী এলাকায় চিকিৎসা বঞ্চিত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) ৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক এর দিক নির্দেশনায় বান্দরবান থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত দুর্গম মদক বিওপি এলাকায় মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি ক্যাম্পেইন পরিচালনা করেন।
ক্যাম্পেইনে নারী-পুরুষ ও শিশুসহ ১২০ জনের অধিক পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। পর্যায়ক্রমে সীমান্ত এলাকার অন্যান্য বিওপিতেও এ ধরনের ক্যাম্প চালু করার পরিকল্পনা রয়েছে বলে বিজিবি সূত্র জানায়।
মানবিক এই উদ্যোগ পার্বত্যাঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মাঝে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধন আরও দৃঢ় করবে বলে বিজিবি প্রত্যাশা ব্যক্ত করে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবি সবসময় পাশে রয়েছে বলেও জানানো হয়।
এসময় মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন আবিদ আহমেদ সাব্বিরসহ বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় পাড়া কারবারী/হেডম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে ৫৭ বিজিবি কর্তৃপক্ষ জানায়।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited